Pages

Thursday, October 24, 2013

সি++ কী?



সি++ এক ধরনের Object oriented প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে এটিই সবচেয়ে বেশি জনপ্রিয়। ১৯৮০ সালে বিয়ার্নে স্ট্রোভ্‌স্ট্রুপ (Bjarne Stroustrup) যুক্তরাষ্ট্রের AT&T Bell ল্যাবোরাটারিতে এটি ডেভেলপ করেন। মূলত সিমুলা৬৭ এবং সি প্রোগ্রামিং ভাষার সুবিধাজনক বৈশিষ্ট্যগুলোর সমন্বয় সাধন করে সি++ ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে।


এটি একটি মধ্যম শ্রেণীর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাতে উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর ভাষাগুলোর সুবিধা সংযুক্ত আছে। এটি সর্বকালের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সফটওয়্যার শিল্পে এটি বহুল ব্যবহৃত হয়। যেমন- সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার, এম্বেডেড সফটওয়্যার, উচ্চ মানের সার্ভার ও ক্লাইন্ট অ্যাপ্লিকেশন, বিনোদন সফটওয়্যার যেমন- ভিডিও গেম ইত্যাদি ক্ষেত্রে সি++ ব্যবহৃত হচ্ছে। এমনকি অপারেটিং সিস্টেম তৈরিতেও সি++ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।


সি++ এর বিভিন্ন মুক্ত এবং মালিকানাধীন কম্পাইলার আছে যা বিভিন্ন দল যেমন- GNU Project, মাইক্রোসফট, ইন্টেল এবং বোরল্যাণ্ড 
সরবরাহ করে। সি++ পরবর্তী সময়ে বিভিন্ন প্রোগ্রামিং ভাষাকে প্রভাবিত করেছে যার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হচ্ছে জাভা।